বিএমইটি কার্ড না পাওয়ায় বিদেশ যেতে পারছেন না লাওসগামী কর্মীরা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:৫৪ পিএম

চাকরির ভিসায় বিদেশ যেতে বাধ্যতামূলক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন লাওসগামী কর্মীরা। কার্ড জটিলতার কারণে ভিসা সম্পন্ন হলেও বিদেশ যেতে পারছেন না অনেকেই।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর কাকরাইলে বিএমইটি অফিসের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরেও বিএমইটি কার্ড না পাওয়ায় তাদের বিদেশযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেকের ভিসার মেয়াদও শেষ হওয়ার পথে।

এক ভুক্তভোগী বলেন, একবার ভিসার মেয়াদ শেষ হয়েছে, আবার নবায়ন করেছি। এখন আবার মেয়াদ শেষ হওয়ার পথে। বিএমইটি ক্লিয়ারেন্স না পাওয়ায় বিদেশ যেতে পারছি না।

এছাড়া তাদের অভিযোগ, ধারদেনা করে ভিসা ও অন্যান্য প্রক্রিয়ার জন্য টাকা পরিশোধ করলেও কার্ড জটিলতার কারণে তারা এখন চরম বিপাকে পড়েছেন। দ্রুত কার্ড ইস্যু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft