
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি চলতি বছরের (২০২৬ সাল) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচটি কোম্পানির মুনাফা বেড়েছে। একই সময়ে কমেছে দুই কোম্পানির মুনাফা। গতকাল বুধবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পৃথক পরিচারলনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। যে কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে, প্রাইম ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, পূবালি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি)।
প্রাইম ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা। এতে করে ইপিএস বেড়েছে ১৮ টাকা বা ৩০ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সায়।
ইস্টার্ন ব্যাংক : প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। অর্থাৎ আলোচ্য প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৭ পয়সা বা ২৮ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা।
পূবালি ব্যাংক : প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ব্যাংকটির ইপিএস বেড়েছে ৩০ পয়সা বা ২১ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭৭ পয়সা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে বিমা কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ১১ পয়সা বা ১৭ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭১ পয়সা।
বিজিআইসি : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। সে হিসেবে বিমা কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ পয়সা বা ৩ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।
আলোচিত প্রান্তিকে মুনাফা কমেছে যে দুই কোম্পানির ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) ও রূপালি ইন্স্যুরেন্স।
বিএটিবিসি : প্রথম প্রান্তিকে বহুজাতিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮৯ পয়সা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ২ টাকা ১ পয়সা বা ৩৪ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩৮ পয়সা।
রূপালি ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে বিমা কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ৭ পয়সা বা ১৮ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সা।
জ/উ