ভঙ্গুর অর্থনীতির হাত থেকে দেশকে স্বাবলম্বী করতে অন্তত ২ বছর সময় লাগবে : তথ্যমন্ত্রী
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:০৭ পিএম

ভঙ্গুর অর্থনীতির হাত থেকে দেশকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের লুটের কারণে এই লুটপাটের অর্থনীতির দায়-দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। এ কারণে বর্তমান সরকারকে এই ভাঙা ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। 

তিনি আরও বলেন, আগামী দুই বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি তাহলে ভাঙা অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার করতে পারব না। 

আরও পড়ুন : ১১ দিনেই রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ডলার

তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। অথচ দেশের রপ্তানি আয় বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ।

এদিকে, বাংলাদেশের অর্থনীতি এখনো আমদানিনির্ভর, বছরে ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়। ফলে ঘাটতি অর্থনীতি ও ঘাটতি বাজেট নিয়েই চলতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

জ/উ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft