চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-05-13T19:42:02+06:00
2026-05-13T19:42:02+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪২ পিএম 
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার
প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ মে একদিনে দেশে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি মে মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। 

গত বছরের একই সময় এই পরিমাণ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ লেনদেন সুবিধা ও প্রবাসী বাংলাদেশিদের বাড়তি অংশগ্রহণের কারণে রেমিট্যান্স প্রবাহে এ ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com