প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৪১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জিয়াউল হক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সময় ৭ টা ৩০ সময়ে কানাডার মন্ট্রিয়ল শহরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ী উপজেলার চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত কয়েকমাস তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মৃত্যুকালে পাঁচ মেয়ে, এক ছেলে, স্ত্রী ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে তিনি নোয়াখালীজেলা বিএনপির উপদেষ্টা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়াও তিনি ছাত্র জীবনে বসুরহাট সরকারী মুজিব কলেজের জিএস হিসেবে নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান পদে দায়িত্ব পালন করেন সুনামের সাথে।
তার মৃত্যুতে নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় এমপি মোহাস্মদ ফখরুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জ/দি