কালুখালীতে সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:০১ পিএম

নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালীতে  চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে। 

আজ ১২ মে সকাল ৮ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন‌‌।

এ প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২ টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

এসময় উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন বলেন, এই প্রকল্পের আওতায় আজকে উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫ টি চরের ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর  মাঝে প্রত্যেককে ২টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়। 

এছাড়াও বিতরণকৃত ছাগল পালনকারী প্রতোক উপকারভোগীকে ৪ ধাপে ১১২ কেজি খাবার ও ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে ৩ ধাপে ৭৫ কেজি খাবার বিতরণ করা হবে।

তিনি আরো বলেন,  এর আগে এসব উপকারভোগীদের ২দিনব্যাপী ছাগল ও মুরগি পালনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও এই প্রকল্প থেকে  ছাগল পালনের ঘর নির্মাণ বাবদ ১১ হাজার টাকা এবং মুরগি পালনের ঘর নির্মাণ বাবদ প্রত্যেক উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮শত টাকা করে দেওয়া হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft