তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫৬ পিএম

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, রাজ্যের স্টেট মার্কেটিং করপোরেশন-টাসম্যাক পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। খবর এনডিটিভির।

জনসাধারণের কল্যাণের কথা মাথায় রেখে ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) নেতা বিজয়ের এটি প্রথম বড় সিদ্ধান্ত।  সরকার জানিয়েছে, ‘টাসম্যাক বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে, যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।’

আরও পড়ুন : বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত

রাজ্যের রাজস্বের একটি বড় অংশ টাসম্যাকের মদের বিক্রি থেকে আসলেও, এই বন্ধের আদেশটি দলমত নির্বিশেষে সকলের সমর্থন পেয়েছে বলে মনে করা হয়। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে মোট রাজস্ব ছিল ৪৮,০০০ কোটি টাকারও বেশি।

এটি বিজয়ের ‘মাদকাসক্তিমুক্ত’ তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, গত মাসের বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেত্রি কাজাগাম বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১০ আসন পিছিয়ে ছিল। পরে কংগ্রেস, দুটি বামপন্থি দল এবং ছোট তামিল দল বিদুথালাই চিরুথাইগাল কাছির সমর্থনে সরকার গঠনের পথ তৈরি হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft