বিরলের ৬নং ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের শঙ্খপানি মন্দির এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৪১ পিএম

বিরলের ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের শঙ্খপানি মন্দির এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী এ মন্দিরে দূর্গা পূজা, শিবপূজা, গীতাসংঘ, হরিসভার মাধ্যমে মহানামযজ্ঞ অনুষ্ঠান সহ প্রতিবছর বৈশাখের ১ম শনি অথবা মঙ্গলবার শঙ্খপানি পূজা অনুষ্ঠান করে আসছেন কমিটির নেতৃবৃন্দ। শঙ্খপানি পূজা প্রতি বছর আড়ম্বরপূর্ণ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেন।
শঙ্খপানি মন্দির এর একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির আহবায়ক- সমর চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক-স্বদেশ চন্দ্র রায়, যুগ্ম-আহবায়ক সুজয় চন্দ্র রায়, সদস্য সচিব- প্রদীপ সরকার, সম্মানিত সদস্য যথাক্রমে- লিমন মন্ডল, বিলন্ত চন্দ্র রায়, বিরোশ চন্দ্র রায়, তুলেন চন্দ্র সরকার, চম্বুক দেবশর্মা, সুধীর চন্দ্র সরকার, শলিন চন্দ্র রায়, বাবু রাম রায়, সুবারন চন্দ্র রায়, সমারু রায়, ভবেশ রায়, বিকাশ চন্দ্র রায়, কমল চন্দ্র রায়, ঈশ্বর বাক্সি, চন্দ্র মহন রায়, বঙ্কিম দেবশর্মা, জীবন মন্ডল।
১১ মে ২০২৬ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভুবন মহন্ত ও সদস্য সচিব মনোজ কুমার রায় স্বাক্ষরীত পত্র মারফৎ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়।
জ/দি