মানসিক চাপে ভুগেছেন কিয়ারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:২১ পিএম

মা হওয়ার পর জীবনে আসা পরিবর্তন ও মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাতৃত্বের নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে।

প্রায় ১০ মাস আগে কন্যাসন্তান সরায়াহর জন্ম দেন কিয়ারা। এরপর থেকেই সন্তানকে ঘিরেই কেটে যাচ্ছে তার অধিকাংশ সময়। তবে এই সময়টায় নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

কিয়ারা বলেন,'বাচ্চাকে নিয়ে সবাই বেশি ভাবে। কিন্তু মায়ের ভেতরে কী চলছে, সেটা অনেক সময় কেউ খেয়াল করে না। মাতৃত্ব একজন নারীর পরিচয় পুরো বদলে দেয়। এটা যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করা।'

আরও পড়ুন : বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

তিনি জানান, নতুন মা হিসেবে নিজেকে মানিয়ে নিতে প্রায় ছয় মাস সময় নিয়েছেন। এই সময়টাতে নিজের অনুভূতি বুঝতে, নতুন বাস্তবতা গ্রহণ করতে এবং কিছু পুরোনো অভ্যাস বদলাতে হয়েছে তাকে।

অভিনেত্রীর ভাষায়, 'নিজের প্রতিটি কাজ নিয়ে আমরা অনেক সময় সমালোচনা করি। একটা সময়ে নিজের পরিচয় ও কাজ নিয়ে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে মাঝেমধ্যে কান্নাও পেত।'

৩৪ বছর বয়সে জীবনের এই নতুন অধ্যায় তাকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানান কিয়ারা। তিনি বলেন, এখন তিনি ভয় না পেয়ে এগিয়ে যেতে শিখেছেন এবং সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখা বুঝতে পেরেছেন।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft