প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:১৯ পিএম

পাকিস্তান সুপার লিগে(পিএসএল) ঘরের মাঠে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে পেশোয়ার জালমি হয়ে শিরোপা জয়ের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বাবর আজম ও খুররাম শাহজাদ। সফরে দুটি ম্যাচ ম্যাচ খেলবে পাকিস্তান।
পিএসএলের কারণে বাবর আজম ও খুররাম শাহজাদ টিমের সঙ্গে যোগ দিতে পারেননি। এছাড়া তাদের সঙ্গে টেস্ট দলের সাপোর্ট স্টাফের বেশ কয়েকজন সদস্যও ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সোমবার (৪ মে) টেস্টেকে সামনে রেখে আজ ঢাকায় অনুশীলন করবে পাকিস্তান। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। আর দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে অনুষ্ঠিত হবে।
শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান টেস্ট দলে রয়েছেন আব্দুল্লাহ শফিক, ইমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী এবং ইমাম-উল-হক। স্কোয়াডের অন্যান্য খেলোয়াড়রা হলেন, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ সফরের জন্য সাবেক টেস্ট অধিনায়ক সরফরাজ আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ও উমর গুল যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।
জ/ই