ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-04T15:22:58+06:00
2026-05-04T15:22:58+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:২২ পিএম 
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ী আব্দুল খালেকের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

সোমবার দুপুরে সদর উপজেলার গড়েয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যবসায়ী খালেকের পর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন, একই ইউনিয়নের আকবরসহ কয়েকজন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে রাতে আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী খালেকের ওপর হামলা চালায়। সেই সঙ্গে বর্তমানে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

গত মাসের ২৮ তারিখ সন্ধ্যায় গড়েয়া বাজারে এ হামলার শিকার হন আব্দুল খালেক। ওই ঘটনায় খালেকের ছোট ভাই আব্দুল মালেক ৫ জনকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ আকবর আলীকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল ধরেননি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, ইতোমধ্যে ওই মামলায় আকবর আলীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com