দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে : পর্যটনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় পরিণত করতে হবে। অনেকে আমাকে ভোট দিয়েছেন, আবার অনেকেই দেননি। তবে আমি সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, অনেক অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা যথাযথ আইনি সহায়তা পান না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হতে হবে।

আরও পড়ুন : দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‍্যাব

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে অসহায় মানুষ বলতে পারে আইনজীবী ও বিচারকরাই এখন তাদের ভরসার জায়গা। আলোচনা সভা শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা ও পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহারসহ অন্যান্যরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft