স্বাধীনতার ৫৬ বছরেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন হয়নি: ফখরুল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৪৮ পিএম

বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৬ বছরেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন হয়নি। ফ্যাসিস্ট সরকারের রোষানলে দেশ যখন সংকটের মধ্যে ছিল, তখন আবার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বারিধারায় যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। তবে গত ৫৬ বছরে খুব একটা ভালো করতে পারিনি আমরা। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের মানুষ।

সোশ্যাল মিডিয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না। যে কারণে এ নিয়ে উন্নত দেশে রেস্ট্রিকশন রয়েছে।

তিনি বলেন, দেশে এক সময় নানা সংকট থাকলেও এখন কোনও খাদ্য ঘাটতি নেই, তবে দারিদ্র বিমোচন ও তরুণদেত সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft