ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

বদলির আওতায় জনাব আব্দুল কাদেরকে সচিবালয়-নিরাপত্তা বিভাগ থেকে বদলি করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জনাব মোঃ খালিদ বোরহানকে লজিস্টিকস্ বিভাগের প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

অন্যদিকে, জনাব শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগ থেকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জনাব অরিত সরকারকে ডিএমপি সদরদপ্তর থেকে লজিস্টিকস্ বিভাগের প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় পদায়ন করা হয়েছে।

এছাড়া জনাব আমেনা আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পিওএম-পশ্চিম বিভাগে পদায়ন করা হয়েছে। আদেশে জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft