উৎপাদনে ফিরেছে দেশের বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানা
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৪৬ পিএম

দেশে চলমান গ্যাস সংকটের কারণে ২৭ দিন বন্ধ থাকার পর নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে সার কারখানা কর্তৃপক্ষ। গত ৪ মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়। ২৭ দিন সার কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়। 

গ্যাস পাওয়ার পর ৫ থেকে ৬ দিন সময় লাগে সার উৎপাদনে আসতে। ৪ অথবা ৫ এপ্রিল পুরোপুরি সার উৎপাদনে আসবে বলে আশা প্রকাশ করেন কারখানার মহাব্যবস্থাপক।

আরও পড়ুন : চাঁদপুরে বেশি দামে তেল বিক্রির অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা

কারখানা সূত্রে জানা যায়, শতভাগ উৎপাদনে চালু ছিল এ সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারখানার সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাস নির্ভর একটি প্রক্রিয়া।

সূত্রে আরও জানা যায়, কারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft