রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৫২ পিএম

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে দামকুড়া থানাধীন পশ্চিম পাড়া ও বেড়পাড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বুধবার (০১ এপ্রিল) ১ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে চরমাজারদিয়া বিওপি’র একটি দল পশ্চিম পাড়া এলাকার একটি আম বাগানে ওৎ পেতে থাকে। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ফেনসিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন : রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন রোগী ২২

অপরদিকে, আজ ভোরে সোনাইকান্দি বিওপি’র অপর একটি দল বেড়পাড়া এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে ৩৭ বোতল সিরাপ এবং ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। দুটি অভিযানেই মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

১ বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মালিকবিহীন মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে বিজিবি’র এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft