কৃষি ও ব্যবসা খাতে খেলাপি ঋণ বেড়ে ৩১ শতাংশ
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৭:৪১ পিএম

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র এক বছরের ব্যবধানে মোট ঋণের খেলাপির হার ২০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ শতাংশে।

তথ্য বলছে, ২০২৫ সাল শেষে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি বেড়েছে কৃষি ও ব্যবসা-বাণিজ্য খাতে। এক বছর আগে কৃষিতে খেলাপি ছিল ১১ শতাংশের কিছু বেশি। যা এখন বেড়ে প্রায় ২৮ শতাংশ ছাড়িয়েছে।

অর্থাৎ, এক বছরেই এ খাতে খেলাপি বেড়েছে প্রায় তিনগুণ। অন্যদিকে, ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে সাড়ে ৪২ শতাংশে। তবে আশার আলো দেখা গেছে ভোক্তা ঋণে; এ খাতে খেলাপির হার কমে ৩ শতাংশে নেমেছে।

আরও পড়ুন : বাংলাদেশি আলু রফতানির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক ব্যবসায়ী, বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিকারক ও বড় ব্যবসায়ী গ্রুপের কিছু উদ্যোক্তা বিদেশে অবস্থান করছেন বা ব্যবসা পরিচালনায় অনিশ্চয়তার মুখে পড়েছেন। এর ফলে অনেক ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি ঋণের সুদহার বাজারভিত্তিক করা, ডলারের দর ওঠানামা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও খেলাপি ঋণ বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft