বেলজিয়ামের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-03-29T15:00:34+06:00
2026-03-29T15:00:34+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
বেলজিয়ামের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র
স্পোর্টস ডেস্ক
⏲ ৩:০০ পিএম | ২৯ মার্চ, ২০২৬ | রোববার
বেলজিয়ামের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র
ফিফা বিশ্বকাপ-২০২৬ এর সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। বিশ্বকাপের প্রস্তুতির সময়ে এই হার মরিসিও পচেত্তিনোর দলের জন্য বেশ লজ্জাজনক পরাজয়। শনিবার(২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মার্কিনদের মুখোমুখি হয় রেড ডেভিলরা। 

ম্যাচের শুরুতেই ওয়েস্টন ম্যাকেনির গোলে এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। গোল হজম করে দ্রুতই ঘুরে দাঁড়ায় বেলজিয়ানরা। জেনো ডেবাস্ট, আমাদু ওনানা ও চার্লস ডি কেটেলেরের গোলে ম্যাচে ফেরে রেড ডেভিলরা, আর বদলি খেলোয়াড় ডডি লুকেবাকিও জোড়া গোল করেন।

ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, আমি এটাকে আমাদের জন্য একটি ভালো বাস্তবতার পরীক্ষা হিসেবে দেখছি, কারণ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে উন্নতি করার এটাই সঠিক সময়। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত