অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে সুযোগ পাওয়ায় বাগাতিপাড়ার আবু আলিফকে সংবর্ধনা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্পে সুযোগ পাওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় তরুণ ফুটবলার আবু আলিফকে সংবর্ধনা দিয়েছে পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁকা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পুষ্পমাল্য পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। আবু আলিফ রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা।

আয়োজকরা জানান, সাম্প্রতিক অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগের দলের অধিনায়ক হিসেবে খেলেন আবু আলিফ। তার নৈপুণ্যে মুগ্ধ হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে জাতীয় দলের ক্যাম্পে ডাক দেয়।

জানা গেছে, আগামী দুই মাসের জন্য বিকেএসপিতে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়ের তালিকায় স্থান পেয়েছেন তিনি। পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতির অধীনে প্রশিক্ষণ নিয়েই জাতীয় পর্যায়ে জায়গা করে নেওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমিতির কোচ কর্মকর্তা ও সাবেক ফুটবলার শাহাজাহান আলী মুন্টু, কোচ কর্মকর্তা ওহিদুর রহমান নান্টু, টিম ম্যানেজার শান্ত, উপজেলা রেফারি শহিদুল এবং সাবেক ফুটবলার জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে তারা জাতীয় পর্যায়ে আরও সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft