রাজৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:২৭ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরে রাজৈর উপজেলার রাজৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজৈর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ একরাম হোসেন। তাঁর নেতৃত্বে রাজৈর উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম ও সাংবাদিকদের ঐক্যকে  অত্যন্ত ইতিবাচকভাবে উল্লেখ করেন। 

এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, সাধারণ সম্পাদক বিনয় জোয়াদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ সোহেল, দপ্তর সম্পাদক মাহমুদ মিনা, দৈনিক জবাবদিহি পত্রিকার সুমন শেখ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকা অতনু গোস্বামী । 

এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মতিন খন্দকার , দৈনিক আমার দেশ পত্রিকা সাংবাদিক টুটুল বিশ্বাস, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সভাপতি শেখ মোঃ একরাম হোসেনের দূরদর্শী নেতৃত্ব ও সংগঠনমূলক দক্ষতার কারণে রাজৈর উপজেলা প্রেসক্লাব ইতোমধ্যে সাংবাদিকদের একটি সম্মানজনক  প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।

এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজৈর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft