বোদায় মাদকসেবনের দায়ে যুবকের ১ বছরের জেল ও অর্থদণ্ড
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম আপডেট: ১৭.০৩.২০২৬ ১০:২৯ পিএম

পঞ্চগড়ের বোদায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেল রানা নামের এক যুবককে ১ বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রাম (আশ্রয়ন) থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ও অন্যান্য যন্ত্রাংশসহ তাকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে আটককৃত সোহেল রানাকে ১ বছরের জেল ও ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিকে এর আগেও ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল। তিনি জামিনে বেরিয়ে এসে একই কাজে লিপ্ত হয়েছেন। মাদক ও যেকোনো প্রকার নেশাজাত দ্রব্য নির্মূলে বোদা উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft