ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:১৭ এএম

ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আলমগীর হোসেন উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

গতকাল সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট -সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মাস্টার আলমগীর হোসেন গুরুতর আহত হন। অটোরিকশার যাত্রী ছিলেন তিনি। 

আশঙ্কাজনক অবস্থার আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কতা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft