গোপালগঞ্জে ধোরাল খাল খনন কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতি মন্ত্রী খৈয়াম
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৪৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী  খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় ৫ কিলোমিটার দীর্ঘ ‘ধোরাল খাল’ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার দুপুরের পর কোটালীপাড়া উপজেলার ধোরাল খাল খনন কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

কোটালীপাড়া উপজেলায় ৫ কিলোমিটার দীর্ঘ ধোরাল খালটির খনন সম্পন্ন হলে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা নিশ্চিত হবে। বিস্তীর্ন কৃষি জমি  দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। খাল খননের ফলে এ অঞ্চলের কৃষি উৎপাদনের চিত্র বদলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ধোরাল খাল খনন প্রকল্প বাস্তবায়নের ফলে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এবং কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকার জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি প্রায় ২০ বর্গকিলোমিটার ফসলি জমি দীর্ঘদিনের জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে।

প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকরা সহজেই সেচ সুবিধা পাবেন, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম জিলানী, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আনিস হায়দার খান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft