মুন্সীগঞ্জে মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযান
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম

মুন্সীগঞ্জের মিরকাদিমে মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এর সাথে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের উদ্বোধন ঘোষণা করা হয়। শনিবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় মিরকাদীম পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য তুলে ধরেন মিরকাদীম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান। সভায় বক্তাগণ মিরকাদিম পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ জনগণ যাতে দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এসময় পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন : সিসিটিভি বিশ্লেষণ, ইবিতে শিক্ষিকাকে একা পেয়ে ২মিনিটের মধ্যে খুন

সভা শেষে মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এবং ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খালখননের গুরুত্ব সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধিকল্পে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী; প্রধান নির্বাহী কর্মকর্তা, মিরকাদিম পৌরসভা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক; স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft