প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম

ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি’র বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় মার্কিন ও ইসরায়েলি অপরাধীদের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের হার দ্বিগুণ হয়েছে। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার সম্পর্কিত প্রতিবেনে এ তথ্য জানানো হয়।
তিনি আরও বলেন, আকাশ যেন ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রগুলোর জন্য উন্মুক্ত হয়ে গেছে এবং আগ্রাসীদের শাস্তি অব্যাহত রয়েছে।
মুসাভি আরও জানান, শবে কদরের রাতে এবং ইরানের জনগণের দোয়ার বরকতে ১ টন ও ২ টন ওয়ারহেডযুক্ত ৩০টি অতিভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, এই অভিযানে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান-মহাকাশ নজরদারি ব্যবস্থা বিঘ্নিত ও ধ্বংস হয়েছে। এই হামলাকে তাদের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মুসাভি আরও বলেন, এখন সেই শাসনের আকাশের একটি নতুন অংশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।