ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৩৬ পিএম

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম বলেছেন, হিজবুল্লাহ ‘দীর্ঘমেয়াদি মোকাবিলার’ জন্য প্রস্তুত। 

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, যুদ্ধক্ষেত্রে তারা (ইসরাইল)চমকে যাবে।’

তিনি আরও বলেন, ‘শত্রুর হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না।’

কাসেম বলেন, ‘এটি শুধু সীমিত বা সাধারণ কোনো লড়াই নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই।’

তিনি আরও জানান, তাকে হত্যার বিষয়ে ইসরাইল যে হুমকি দিয়েছে, তা ‘মূল্যহীন’ এবং এতে তিনি ভীত নন।

এদিকে, ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ইরান ও হিজবুল্লাহ নতুন করে হামলা চালিয়েছে। সর্বশেষ হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উত্তরের আপার গ্যালিলি অঞ্চলে হামলা হয়েছে। এই এলাকা লেবানন সীমান্তের কাছে হওয়ায় সেখানে হিজবুল্লাহর রকেট হামলারও শঙ্কা রয়েছে। তথ্যসূত্র: দ্য ডন

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft