গোপালগঞ্জে দেনার দায়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম

জেলা শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও পবিত্র জুয়েলার্সের মালিক বিধান আঢ্য (৫০) গত বুধবার দুপুরে সোনা গলানোর এসিড পান করে আত্মহত্যা করেছেন। 

পারিবারিক ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে বিধান আঢ্য দীর্ঘদিন ধরে দেনার দায়ে হতাশায় ভুগছিলেন। এ অবস্থায় বুধবার দুপুরের পর তিনি জেলা শহরের মহাশ্মশানে গিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে এসিড পান করেন। এসিড পান করার পর চিৎকারচেচামেচি শুরু করলে কয়েকজন তাকে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান।

আরও পড়ুন : চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা নেয়নি পুলিশ, সংবাদ সম্মেলনে চাইলেন জীবনের নিরাপত্তা

সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিধান আঢ্য মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বর্ণ ব্যবসায়ী বিধান আঢ্যর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শহরের সকল জুয়েলারী দোকানসমুহ বন্ধ রাখা হয়। আজ তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft