প্রথম সংসদ অধিবেশনে যাচ্ছেন পুতুল, লালপুর–বাগাতিপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার সময় গভীর আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাটোরের কৃতি সন্তান এবং লালপুর–বাগাতিপাড়ার জনপ্রতিনিধি বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “অন্যরকম এক ভালো লাগা নিয়ে ঘর থেকে বের হলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছি। আল্লাহ তায়ালার দরবারে লাখো শুকরিয়া। সেই সঙ্গে আমার লালপুর–বাগাতিপাড়ার সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাদের অক্লান্ত শ্রম, ভালোবাসা ও ত্যাগের বিনিময়েই আজ আমি এই সম্মানে সম্মানিত হয়েছি।”

আরও পড়ুন : চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা নেয়নি পুলিশ, সংবাদ সম্মেলনে চাইলেন জীবনের নিরাপত্তা

তিনি আরও বলেন, “আজকের এই সম্মানের অংশীদার আপনারা সকলে। সবাইকে সঙ্গে নিয়েই একটি অংশগ্রহণমূলক ও কার্যকর সংসদের মাধ্যমে ভেঙে পড়া দেশটিকে নতুন করে গড়ে তুলতে চাই। এ কাজে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।”

পোস্টের এক আবেগঘন অংশে তিনি তার প্রয়াত বাবাকে স্মরণ করে লেখেন, “আব্বু, বের হওয়ার সময় মা তোমার ধানের শীষের কোট পিন পড়িয়ে দিয়েছেন। তুমি আছো, থাকবে-অম্লান, অক্ষয়।”

তার এই আবেগঘন বার্তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft