বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:০৬ পিএম

সিলেটের বিশ্বনাথে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে তাদের সিলেট আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ওসমানীনগর থানার চর ইশবপুর গ্রামের মৃত ইরশাদ উল্লাহর ছেলে সুহেল মিয়া (৪৮) ও বিশ্বনাথ পৌরশহরের ছত্তিশ রমজানপুর গ্রামের রইছ আলীর ছেলে আসমান (৪০)।

এর আগে, মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় আসমানকে তার বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে ও রাত ১টার দিকে সুহেলকে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রাম থেকে ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন : সাজ্জাদ বাহিনীতে যোগ দিতে নিতে হতো শপথ

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার দুইজন কুখ্যাত ডাকাত। তাদের মধ্যে সুহেল মিয়ার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। আর আসমান ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধেও ডাকাতি, দস্যুতাসহ পাঁচটি মামলা রয়েছে। 

এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের উভয়কে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft