যে একাদশ নিয়ে বাংলাদেশের মুখোমুখি হতে পারে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:১০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতাকে পেছনে ফেলে আজ বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান সাহসী এক দলই ঘোষণা করেছে। সেই স্কোয়াডে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম বা ওপেনার সাইম আইয়ুবের মতো নিয়মিত খেলোয়াড়রাও।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পা পড়বে সাহিবজাদা ফারহানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ে ফেললেও ওয়ানডেতে এতদিন অভিষেক হয়নি তার। সে আক্ষেপ ঘুচে যাচ্ছে এবার। তার সঙ্গে অভিষিক্ত হওয়ার কথা আছে শামিল হুসাইন আর মাজ সাদাকাতেরও।

ওপরের তিন জনের অভিষেকের কথা খোদ অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিই জানিয়ে দিয়ে গেছেন সংবাদ সম্মেলনে। তবে ক্রিকইনফো জানাচ্ছে, এই তিনের বাইরেও একজনের অভিষেক হতে যাচ্ছে। মিডল অর্ডার ব্যাটার আবদুল সামাদও আজ প্রথমবারের মতো পাকিস্তানের জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন।

আরও পড়ুন : এক ম্যাচে ২৩ লাল কার্ড!

বাংলাদেশের বিপক্ষে আজ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাকি দুই ম্যাচও মাঠে গড়াবে। ম্যাচ দু’টি হবে আগামী ১৩ ও ১৫ মার্চ। 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ-
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, ফয়সাল আকরাম।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft