উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম

চলতি এএফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। পুরো ম্যাচে দাপট ছিল উত্তর কোরিয়ার। কোরিয়ানদের কাছে স্রেফ উড়ে গেছে পিটার বাটলারের শিষ্যরা। একে একে হজম করেছে ৫ গোল।

স্থানীয় সময় শুক্রবার (০৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

এদিন তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাঘিনীরা।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল।

তবে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ফুটবল র‌্যাংকিং ও শক্তিমত্তা বিবেচনায় এটা তেমন অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের র‌্যাংকিং যেখানে ১১২, সেখানে উত্তর কোরিয়ার ৯।

চীন এশিয়ান কাপের বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   এএফসি এশিয়ান কাপ   বাংলাদেশ   উত্তর কোরিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft