ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেবে না স্পেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৫৭ পিএম

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে স্পেনের সমর্থনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির সরকার। হোয়াইট হাউসের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেন, তাদের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি।

স্থানীয় সময় বুধবার মাদ্রিদে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সার-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘আমি হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি অস্বীকার করছি। মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইরানে বোমা হামলা এবং আমাদের সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে স্পেন সরকারের অবস্থান একবিন্দুও পরিবর্তন হয়নি।’

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, স্পেন তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে এবং ‘তারা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে’। আলবারেসের এই বক্তব্যের মাধ্যমে হোয়াইট হাউসের সেই দাবি সরাসরি মিথ্যা প্রমাণিত হলো।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাদের আগের যে নীতি ছিল, তারা এখনও সেটিতেই অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনও সামরিক অভিযানে অংশ নেওয়া বা স্পেনের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ইরান   স্পেন   যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft