পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান হল ও বিজয়-২৪ হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া বলেন, ‘জিয়াউর রহমান হল ও বিজয়-২৪ হলের সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।’

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যায়।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft