সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:০০ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনার নামে জনতা ব্যাংকে থাকা দুইটি সঞ্চয়পত্রে ২০ লাখ অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, আসামি লুৎফুল তাহমিনা ১৫ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার অপরাধ করেছেন। 

আসাদুজ্জামান খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনাকে অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারার অপরাধ করেছেন। লুৎফুল তাহমিনার নিজ নামীয় এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৪৩ কোটি ৭৭ লাখ।

আরও পড়ুন : ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হত্যা

টাকার সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হয়েছে। 

মামলার তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামিরা মামলা সংশ্লিষ্ট অপরাধলব্ধ সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে মামলার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তির সুবিধার্থে নিচে উল্লিখিত আসামির মালিকানাধীন অস্থাবর সম্পদ (ব্যাংক হিসাব) অবরুদ্ধ  করা একান্ত প্রয়োজন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft