বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ০৩.০৩.২০২৬ ৪:৩৯ পিএম

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী জাতীয় রাজস্ব বোর্ড। এই লক্ষ্যে বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চেয়েছে এনবিআর। মঙ্গলবার এনবিআরের প্রথম সচিব (কাস্টমস: অটোমেশন) ও প্রধান বাজেট সমন্বয়কারী এস. এম. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক (Participatory), গণমুখী (Pro-people) ও ন্যায় সম্মত বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাঁদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে। আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।

আরও পড়ুন : জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুরকে সমর্থন আলজেরিয়ার

বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নিকট লিখিতভাবে আগামী ১৫ মার্চের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে প্রস্তাবের আরেকটি সফটকপি (NikoshBAN) ই-মেইল- nbrbudget2026@gmail.com এর মাধমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। জাতীয় রাজস্ব বোর্ড প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবে।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক (Participatory), গণমুখী (Pro-people), শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব (Industry, Business & Taxpayer Friendly) এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft