ঈদের পর নিউমার্কেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ শুরু হবে : পরিবহণমন্ত্রী
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:৪৩ পিএম

আসন্ন ঈদুল ফিতরের পর সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের সমন্বয়ে যৌথ সভা করে পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। পাশাপাশি বিভিন্ন মার্কেটের সামনে ও সড়কে চলাচলে যে প্রতিবন্ধকতা তৈরি হয়, তা দূর করতেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে মিরপুর রোড করিডোরের নিউমার্কেট এলাকায় ডিএসসিসির নিজস্ব অর্থায়নে নির্মিত একটি আধুনিক ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তারা এ ঘোষণা দেন।

আরও পড়ুন : দাম্পত্য কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ৩১টি মার্কেট পরিবেষ্টিত নিউমার্কেট অত্যন্ত জনাকীর্ণ এলাকা। নতুন ফুটওভার ব্রিজটি চালু হওয়ায় পথচারীদের যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে জনস্বার্থে নির্মিত এই ব্রিজে কোনো অবস্থাতেই অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করে দেন। শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি তিনি কঠোর সতর্কবার্তাও দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও নাগরিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

তিনি নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পবিত্র রমজান মাসে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট থাকতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft