দাম্পত্য কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:০০ পিএম

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক-এর মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ লেগেই থাকতো। বিভিন্ন অজুহাতে বাকি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো। টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একইভাবে শনিবার বিকেলে বাকি তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেয়। পরে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

তারপর সাহরি খাওয়ার জন্য তাদের বাসায় থাকা কাজের লোক মৌসুমি নিহতের স্বামীকে ডাকলে সে দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে সে রুমে এসে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে গ্রামবাসীরা ছোটে আসে এবং খালেদার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করে। পরবর্তীতে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্র নাথ জানান, ঘরের ভেতর খালেদা বিবিকে ওড়না প্যাঁচানো অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft