দলীয় পরিচয়ে অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছে: ইশরাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ পিএম

বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষ‌তিগ্রস্ত অনেক নেতাকর্মীর প‌রিবার সহায়তা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন বলে অ‌ভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে যারা ক্ষ‌তিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়া‌রি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর স‌চিবালয়ে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে ইশরাক হোসেন এই অ‌ভিযোগ করেন।

আরও পড়ুন : বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো কমিশন হবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা স‌ঠিকভা‌বে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত-শহীদ, আন্দোলনে অবদান করেছেন তাদেরকে পুনর্বাসন করা হবে;  চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তা‌দের প্রাপ্য সম্মান তা‌দের দেওয়া হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বি‌ভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। 

তি‌নি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন যে সেখানে একটা বড় অংকের একটা তহ‌বিল সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেগুলা ঠিকমত ব্যবহার হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ওনার দিকনির্দেশনা নিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   জুলাইযোদ্ধা   ইশরাক হোসেন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft