প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ১০:৩৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি। এদিন বেলা ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের যৌথসভা শেষে এই কথা জানান তিনি।
এ বিষয়ে সম্প্রতি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত ২০৩০ রূপরেখা ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে হবে এবারের ইশতেহার। এতে ২০১৮ সালের ১৯ দফা ইশতেহারের অনেক বিষয়ও প্রাধান্য পাবে। আশা করি, এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথরেখা তৈরি হবে।