সানরাইজ প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেনের বার্ষিক ফলাফল প্রকাশ ও এককালীন বৃত্তি প্রদান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:২৯ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার খবজিপুরে অবস্থিত সানরাইজ প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেনে বার্ষিক ফলাফল প্রকাশ ও এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) অত্র বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি জনাব আলহাজ সরদার মো. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক মো. আব্দুল মতিন। সঞ্চয়নালয় করেন মো. হাবিবুর রহমান জালাল।

আরও পড়ুন : বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: নুরুল হক নুর

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। সানরাইজ প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন দীর্ঘদিন ধরে এলাকায় মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয় এবং অভিভাবকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ফলাফল প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft