সন্দ্বীপে গরীব ও দূস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ভোটকেন্দ্র পরিদর্শন প্রশাসনের
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ পিএম আপডেট: ২৭.১২.২০২৫ ৭:০৯ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা নির্বাহী অফিসার উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা, জেলেপাড়া, আশ্রয়ন প্রকল্প, ভ্রাম্যমাণ গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা হেঁটে হেঁটে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে এতিম শিশু ও অসহায় মানুষজন উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

জনাব মংচিংনু মারমা বলেন  তীব্র শিতে জনজীবনে স্হবির হয়ে পড়ছে শীত থেকে কিছু টা হলেও রেহায় পেতে  সরকার গরীব দূষ্হদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।

একই সঙ্গে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা উপজেলার মোট ০৫ টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ভোটকেন্দ্রের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আতিক উল্ল্যাহ এবং অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপক জনাব মোঃ আখতারুজ্জামান সুজন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   দেশজুড়ে   চট্টগ্রাম   শীতবস্ত্র বিতরণ   ভোটকেন্দ্র পরিদর্শন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft