নিকলীতে অপারেশন ডেভিল হান্টে আ. লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম

নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় বিস্ফোরক মামলায় এজাহারভূক্ত আসামী সিংপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর প্রভাবশালী সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী গ্রেপ্তার।
আজ শনিবার আনুমানিক ভোর চারটায় জেলা শহর কিশোরগঞ্জ থেকে বিশেষ অভিযানে নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে এসআই জহিরুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার অভিযান করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী সিংপুর ইউনিয়নের বাজারহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সিংপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতির দায়িত্বে আছেন। তিনি এজাহারভূক্ত একাধিক মামলার আসামী হওয়ার পরও ধরা ছোয়ার বাহিরে ছিলেন দীর্ঘদিন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এলাকায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া আরো একাধিক থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।