চুয়াডাঙ্গায় সীমান্তে ১৪ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২৭ এএম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয়া হয়। পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেয়। পুশইন হয়ে আসা ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২টি শিশু রয়েছে।

বিজিবি জানায়, পুশইন হওয়া সবাই অবাঙালি মুসলিম। তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। পুশইন হয়ে আসা একজন জানান, দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ভারতের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র কেড়ে নেয়ারও অভিযোগ করেন তারা। ওই ১৪ জনের পরিচয় যাচাইয়ে কাজ করছে বিজিবি। যাচাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft