বাকেরগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

বরিশালের বাকেরগঞ্জে মরহুম সাংবাদিক হাফেজ মোঃ  খলিলুর রহমানের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় কলসকাঠী বিএম একাডেমি হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

মাওলানা রেদওয়ান উল্লাহর সঞ্চালনায় জানাজার নামাজে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকুন ডাকুয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, মরহুমের ছোট ভাই মোঃ মিজানুর রহমান প্রমূখ।

আরও পড়ুন : পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত ২

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জিয়াউল হক আকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজার নামাজের বক্তব্যে মরহুম সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমান বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft