বড়দিনে ৩য় ধাপে বান্দরবান জোনের উদ্যোগে সহায়তা প্রদান কর্মসূচি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম

বড়দিনের উৎসব ঘিরে পাহাড়ী পল্লিতে দেখা মিললো আগাম উৎসবের আমেজ। খৃষ্টান ধর্মালম্বী বৃহৎ জনগোষ্ঠীর বসবাস রয়েছে বান্দরবান জেলাজুড়ে। চলছে ক্রিসমাস উদযাপনের শেষ মুহুর্তের প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে খৃষ্ঠান ধর্মালম্বী জাতিগোষ্ঠীর সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে তৃতীয় ধাপের মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বড়দিনের উপহার হিসেবে ফারুক পাড়া কমিউনিটি সেন্টারকে ব্যবহার্য সামগ্রী উপহার দিলো বান্দরবান জোন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বান্দরবান জোন এর ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব নেতৃবৃন্দদের হাতে ব্যবহার্য সামগ্রী হিসেবে ফ্যান,চেয়ার,টেবিল হস্তান্তর করেন। এসময় ফারুক পাড়া কমিউনিটি সেন্টারের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সাবেক ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কাপাসিয়ায় বাজার ইজারাদারের ক্যাশিয়ারের ওপর হামলা ও টাকা ছিনতাই

এসময় ফারুক পাড়াস্থ তরুনরা জানান, সেনাবাহিনী কতৃক ব্যবহার্য সামগ্রী প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। বড়দিনের মতো উৎসবে এমন উপহার প্রদান করায় বান্দরবান জোন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবিষয়ে বান্দরবান জোন জানায়, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এ জেলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের মাঝে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে ইতিমধ্যে এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে এবং আগামীতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft