প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২:২৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এবার ২০২৬ সনে উন্মুক্ত লটারির মাধ্যমে ৫৫ জন ছাত্র-ছাত্রী ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে।
এবার ২০২৬ সনে এ শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১১২ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করলে আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ জনসমুক্ষে উন্মুক্ত মাঠে লটারির ব্যবস্থা গ্রহণ করে।
লটারি কার্যক্রম পরিচালনা করেন ভর্তি কমিটির আহবায়ক সিনিয়র সহকারী শিক্ষক জেসমিন সুলতানা, সদস্য প্রদীপ কুমার প্রামানিক,ইসহাক আলী, আব্দুর রহমান ও তানজিনা সুলতানা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক জানান, এবারে ২০২৬ সনে ১১২ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করে কিন্তু আসন সংখ্যা সীমিত থাকায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে উন্মুক্ত লটারি দিয়ে ৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি জন্য উত্তীর্ণ হয়েছে। আমরা তাদের স্বাগত জানাই ও সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি।
জ/দি