মুন্সীগঞ্জে এক হাজার পরিবারে বিএনপির শীতবস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা মুন্সীগঞ্জে শীত বস্ত্র বিতরণ হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার এক হাজার দুঃস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়ার আদর্শ ধারন করে সকল সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হলো। বিএনপির এই কার্যক্রম চলমান থাকবে।

এদিকে কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়। এতে অংশনেয় অনুষ্ঠানে উপকারভোগীসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft