বিএনপি নেতার কবর জিয়ারত করে এনসিপি নেত্রীর নির্বাচনী প্রচারণা শুরু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ পিএম আপডেট: ১৮.১২.২০২৫ ১২:০৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী দলটির যুগ্ম সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়রা নুর।

মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরস্থ ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করে তিনি তার নির্বাচনী প্রচারনা শুরু করেন। এসময় সিরাজপুর ও চরপার্বতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে তাকে শাপলা কলি প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানাতে দেখা গেছে।

আরও পড়ুন : সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপে অবৈধ ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জন জেলে আটক

এবিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নুর বলেন, আমার স্বামী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ আসনের সাবেক এমপি বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের জুনিয়র এসোসিয়েট ছিলেন। আমাদের পুরো পরিবার ওনাকে শ্রদ্ধা করে। সে শ্রদ্ধা থেকে আমি মওদুদ আহমেদের কবর জিয়ারত করে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।

প্রসঙ্গত;গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে আইনজীবী হুমায়রা নুরের নাম ঘোষনা করে দলটি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft