সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু: ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ পিএম

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়ার চার দিন পর গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিবুল হাসান রানা (১৮)। কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft