ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ–জাঙ্গালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।

নিহতরা হলেন- রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটেকি গ্রামের আলম হোসেনের ছেলে কাশেম (৪০); লক্ষীন্দর ইউনিয়নের কাজলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার একাব্বর আলীর ছেলে কবির (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে শালিয়াবহ চৌরাস্তা থেকে ঘোড়ারটেকি এলাকায় যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। 
ঘটনাস্থলেই কাশেম ও হামিদ মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত কবিরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft